সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
editor
অক্টোবর ২৭, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যাঁ, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সর্বশেষ - অন্যান্য