সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিএমডিএ কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
editor
অক্টোবর ১৩, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাঠপর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (জিমনেসিয়াম) হল রুমে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে ৪০ জন কর্মকর্তা/কর্মচারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন বিএমডিএর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিসের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য