শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিপাকে দীপিকা, পাকিস্তান অভিনেত্রীর সমর্থন

প্রতিবেদক
editor
অক্টোবর ১১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রাখায় একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে। এ নিয়েই যখন সমালোচনা তুঙ্গে, তখন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ তার পক্ষে কথা বলেছেন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় আলিয়া ভাটকে নেওয়ার বিষয়ে প্রযোজনা সংস্থা আলোচনা করছে। তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজকদের মতে, ছবির কাজে পূর্ণ দায়বদ্ধতা প্রয়োজন; যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না।

বিতর্কের মুখে বৃহস্পতিবার রাতে দীপিকা জানান, তিনি নিজের সিদ্ধান্তে অনড়। অভিনেত্রীর কথায়, ‘বলিউডে অনেক পুরুষ তারকা আছেন, যারা আট ঘণ্টা কাজ করেন বা সাপ্তাহিক ছুটিতে কাজ করেন না, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন নারী সেই দাবি করলে কেন আপত্তি?’

দীপিকার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে চাইছেন, এটা সমালোচনা নয়; সমর্থনের বিষয়। তিনি তো নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন, তাই সহকর্মীদেরও তাঁর পাশে থাকা উচিত।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯.১০ শতাংশ

১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ

‘আওয়ামী দোসরদের বাদ দিয়ে রাজশাহী বিএনপির কমিটি গঠনের দাবি’

পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা

মা হওয়া অপরাধ! সঞ্চালিকা মিনিকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই

আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তর

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান