রবিবার , ২৩ জুন ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কেন প্রভাসে মুগ্ধ দীপিকা?

প্রতিবেদক
editor
জুন ২৩, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দীপিকা পাড়ুকোন নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে জুটি বেঁধেছেন প্রভাসের সাথে। আর সেখানে অভিনয় করতে গিয়েই এই দক্ষিণি তারকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছে দীপিকা। গত বুধবার মুম্বাইয়ের পাঁচতারকা হোটেলে ছবি মুক্তি পূর্ব এক অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা হাজির হন। ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তারকারাও।

দক্ষিণি তারকা রানা দাগ্গুবতীর সঞ্চালনায় খোলামেলা আড্ডায় অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকারা এই সিনেমা ঘিরে তাদের অভিজ্ঞতার ডালি মেলে ধরেছিলেন। আলাপচারিতার এক পর্যায়ে দীপিকাকে ধন্যবাদ জানান প্রভাস। বলেন, ‘দীপিকা সুন্দরী, অভিনেত্রী হিসেবেও দুর্দান্ত; সবচেয়ে বড় কথা তিনি মহাতারকা। তার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’

দীপিকাও হেসে প্রভাসের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি বলেন, প্রভাস রোজ সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। সে এক এলাহি আয়োজন। মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস। প্রভাসের কাছের মানুষেরা জানেন যে উনি মন থেকেই সবাইকে খাওয়ান।’ ‘কল্কি ২৮৯৮ এডি’ ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।

সর্বশেষ - অন্যান্য