বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ মোতায়েন করা হবে : আরএমপি কমিশনার

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আরএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয়ের এলাকা যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। সেটি নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা লাগবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সে অনুযায়ী আমরা পরিকল্পনা তৈরি করব।’

সর্বশেষ - অন্যান্য