সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমালের বিরুদ্ধে বাজে স্পর্শের অভিযোগ, মীমাংসায় উলটো বিপাকে অভিনেত্রী

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এর মঞ্চে ঘটে গেল অস্বস্তিকর ঘটনা। একটি খেলায় অংশ নিতে গিয়ে সংগীতশিল্পী আমাল মালিকের বিরুদ্ধে বাজে স্পর্শের অভিযোগ তোলেন অভিনেত্রী নেহাল চুড়াসামা। এ ঘটনা নিয়ে ভেঙে পড়েন নেহাল, কান্নায় ভেসে ওঠেন আমালও। তবে মীমাংসায় গিয়ে উলটো বিপাকে পড়লেন অভিনেত্রী।

খেলার সময় প্রতিপক্ষ ছিলেন আমাল ও নেহাল। হঠাৎই নেহালের দাবি, আমাল তাকে খারাপভাবে স্পর্শ করেছেন। বিষয়টি নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লে অপ্রস্তুত হয়ে যান আমালও। তাই ক্ষমা চাইতে থাকেন নেহালের কাছে।

পরের সপ্তাহে ঘটনাটি নিয়ে শোয়ের সঞ্চালক সালমান খান অনুপস্থিত থাকায় দায়িত্ব নেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। তিনি দুজনকেই সরাসরি তিরস্কার করেন। ফারহার মন্তব্য, ‘ওই মুহূর্তে আসলে কী হয়েছিল, তা জানেন শুধু আমাল, নেহাল আর দর্শক। অথচ বিষয়টিকে অকারণে বড় করা হলো।’

ফারহা আরও স্পষ্ট করে বলেন, খেলার অংশ হিসেবে নেহালও আমালকে শারীরিক আঘাত করে, যা ঠিক ছিলো না। অন্যদিকে আমালের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘যখন জানো তুমি কোনো ভুল করোনি, তখন এতবার ক্ষমা চাইলে কেন? এতে বরং বিষয়টি উলটো দিকে মোড় নেয়।’

নারীবাদের প্রসঙ্গ টেনে নেহালের উদ্দেশ্যে ফারহা জানান, প্রকৃত নারীবাদ মানে হলো সত্যের পাশে থাকা; কারও প্রতি ভুল অপবাদ চাপানো নয়। আর তাই অভিযোগের ভিত্তিতে এই মীমাংসার চেষ্টাই শেষ পর্যন্ত নেহালকেই অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিদের সাথে সংহতি: পাকিস্তানের রাস্তায় বিক্ষোভে লাখো মানুষ

দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?

ফারিণের এক হাতে ফুল, আরেক হাতে কুড়াল কীসের ইঙ্গিত?

সচিবালয়ে অগ্নিকাণ্ড : রোববারের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

রাবি সংস্কারে ৯ দফা দাবি : প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

আমাদের ভুলের কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে : খসরু