বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
editor
জুন ১৩, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসানকে (১২) পিটিয়ে আহত করার অভিযোগে বুধবার (১২ জুন) মামলাটি দায়ের করা হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা সাঈদ হাসান রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক শংকর কুমার বিশ্বাস অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। মামলার পরবর্তী তারিখে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী ইমতিয়ার মাসরুর গণমাধ্যমকে জানান, গত ৮ জুন দুপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসানের সহপাঠীরা তার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। এ কারণে অধ্যক্ষ সারোয়ারকে পিটিয়ে আহত করেন। এরপর থেকে সারোয়ার আর স্কুলে যায়নি। পরদিন শিশুর বাবা বিচার চেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করে আরএমপি।
মামলার বাদী সাঈদ হাসান বলেন, আরএমপি সমাধান না করায় তিনি আদালতে মামলা করেছেন। তিনি আশা করছেন ন্যায়বিচার পাবেন।
এ ব্যাপারে অধ্যক্ষ গোলাম মাওলা গণমাধ্যমকে জানান, যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত চলে গেছে। তাই নিয়ে এখন তিনি আর কোনো কথা বলতে চান না।

সর্বশেষ - অন্যান্য