বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাবিতে গ্রেফতার ভুয়া সাংবাদিক জাহিদুল কারাগারে

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জাহিদকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাবির ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশাধিকারে বিধিনিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা ধর্তব্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত

জয়েন্ট পেইন দূর করার ৫ উপায় জেনে নিন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা বিএনপির

‘খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে’

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩ জন দেশে ফি‌রেছেন : আসিফ নজরুল

স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফ্যাসিবাদ আপনাদের মনেও : জামায়াত আমির 

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোজ্যতেলে সংকট, বোতল ও খোলা তেলে দাম বেড়েছে

সরকারের সিদ্ধান্ত মাথা পেতে নেবে র‍্যাব

সাভারে সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা