মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নেপালে বন্দি বাংলাদেশ দল, যেতে পারছে না বিমানবন্দরে

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আজ (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু সময় বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার ফ্লাইট। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল হোটেল ছেড়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও রওনা হতে পারেনি।

বাংলাদেশ দলের সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে বলেন, রাস্তায় আন্দোলন চলছে ব্যাপক। বাংলাদেশ দলকে প্রটোকশন দিয়ে নিয়ে যেতে পারছে না আনফা ( নেপাল ফুটবল ফেডারেশন)। এই পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না । আবার শুনছি এয়ারপোর্টও নাকি বন্ধ। হোটেলে ফুটবলাররা বিশ্রামে ও নিরাপদে আছে৷

এদিকে নেপালে থাকা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও ঢাকা থেকে বাফুফে আজই দলকে দেশে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করছে। এজন্য নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন তারা। সকালে বিমানের টিকিট নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দল হোটেল থেকে চেক আউট করে। এই মুহূর্তে জামালরা হোটেল লবিতে লাগেজ নিয়ে অপেক্ষা করছে। আজ নির্ধারিত ফ্লাইটে আসতে পারবে কি না এ নিয়ে বর্তমানে সংশয় তৈরি হয়েছে।

কাঠমান্ডুতে বৈরী পরিস্থিতিতে আজ খেলা বাতিল হয়েছে। এজন্য বাংলাদেশ দল আগামীকালের টিকিট আজ রিশিডিউল করেছে। টিকিট নিশ্চিত করে আজ আসতে না পারলে আবার নতুন করে ৩৩ টিকিট করতে হবে বাফুফেকে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আজই ফিরতে চেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দলকে আজ থাকতে হলে সেটার জন্যও আবার নতুন ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা : কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতা

ইন্দোনেশিয়ায় সমকামী দুই যুবককে জনসম্মুখে বেত্রাঘাত

ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসে নিহত বেড়ে ২৪, নিখোঁজ অনেক

কর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে লাখ লাখ কোটি টাকার দুর্নীতি

ঐকমত্য কমিশনকে মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি

দুই মহাতারকার স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে বিদায়

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্পের সাক্ষাৎ

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার