রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাহ্নবীকে নিয়ে সিনেমা মুক্তির আগেই সমালোচনার ঝড়

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন রোম্যান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’র ট্রেলার। ট্রেলারে একদিকে দর্শকদের প্রশংসা মিললেও কেরালের বহু শিল্পী ও দর্শক তীব্র এর সমালোচনা তুলেছেন। অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রে যেই মালয়ালি মেয়ের চরিত্রে রাখা হয়েছে, তাকে অতিরঞ্জিত ও প্রচণ্ডভাবে স্টেরিওটাইপিক্যালভাবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার মালয়ালি অভিনেত্রী ও গায়িকা পবিত্রা মেনন নির্মাতাদের বিরুদ্ধে এমনই ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে একই সুরে সমালোচনা করেন নেটিজেনরা।

সেই ভিডিও ছড়িয়ে নেটিজেনরা মন্তব্য করেন, ‘ছবিতে জাহ্নবীর চরিত্রের লম্বা নাম ও সাজসজ্জা একেবারেই অবাস্তব মনে হয়েছে। কেরালার সবার লম্বা নাম হয় না। বরং তাকে চেন্নাইয়ের চরিত্র হিসেবে দেখালে মানাত।’

এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনে মালায়ালি নেটিজেনদের একাংশ জাহ্নবীর উচ্চারণ ও অভিনয়ের কড়া সমালোচনা করেন। একজন লিখেছেন, ‘তিনি হিন্দিতে বললেন সব বুঝলাম, কিন্তু একটাও মালায়ালম শব্দ বুঝলাম না। ভুয়া সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট একেবারেই মানা যায় না।’

সর্বশেষ - অন্যান্য