বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদক
editor
আগস্ট ১৩, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘যে গরম, হাফ প‍্যান্ট পরে এলে শ্বশুরের আত্মা কাঁপবে’

কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়ে আছেন টুইঙ্কেলও!

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ‍মির্জা ফখরুলের

আমদানি দায় দ্রুত পরিশোধের নির্দেশ

দোল উৎসবে সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব

যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

লিবিয়ায় মরুভূমিতে গণকবরের মিলল ৩০ মরদেহ

পুলিশ কখনো অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

রাজশাহীতে ভোট পড়েছে ৭০. ৩৩ শতাংশ