রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পরিচালককে জুতা মারলেন অভিনেত্রী, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
editor
জুলাই ২৭, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডে এক অভিনব কাণ্ড ঘটলো গত শুক্রবার রাতে। মুম্বাইয়ে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ারে সরাসরি পরিচালক মান সিংকে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জার। তারই একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, চলছে নানা আলোচনা।

ঘটনার সুত্রপাত, ছবির অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে দিন কয়েক আগেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রুচি। অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করেছে। দিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি।

এরপর ২৫ লক্ষ টাকার সেই ধাক্কার জেরে পরিচালক মান সিংকে পেয়ে বসেন রুচি। সেই সুযোগে পরিচালকের ওপর ক্ষেপে গিয়ে তাকে জুতা ছুঁড়ে মারেন। এ সময় খানিকটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, আশেপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র অনুযায়ী, এই লেনদেন ঘটে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। রুচি জানান, একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে করণ তাকে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং একাধিক কিস্তিতে অর্থ নেন। কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

রুচি এ নিয়ে ইতোমধ্যে একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন রুচি গুজ্জার। সেখান থেকেও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনের ছবি-ভিডিও নিতে গেলে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা

কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণ নিয়ে যা বললেন তাজুল ইসলাম

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জন নিহত

জাতিসংঘে রাইসির শ্রদ্ধানুষ্ঠান বর্জন করবে যুক্তরাষ্ট্র?

ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ

দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

সম্পর্কে জটিলতা না চাইলে এড়িয়ে চলুন কিছু ভুল

অভিষেকের সঙ্গে কাটানো গোপন মুহূর্ত ফাঁস করলেন নিমরত!

হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

একদলীয় শাসনব্যবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন