বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দাঁত না মেজেই শুটে চলে আসেন সহশিল্পী : বিদ্যা বালান

প্রতিবেদক
editor
জুলাই ২৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঘনিষ্ঠ দৃশ্য শুট করার আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ, সেটি জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বিদ্যা জানালেন, এক সহ-অভিনেতার কারণে চরম অস্বস্তিতে পড়েন তিনি।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘এক ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চাইনিজ খেয়ে শুটে এসেছিলেন। দাঁতও মাজেননি। আমি মনে মনে ভাবছিলাম, ‘তার কি কোনো প্রেমিকা নেই?’ আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। তাই তাকে মিন্ট বা কিছু মুখশুদ্ধির কিছু দেওয়ার সাহস পাইনি। খুবই বিব্রত, অস্বস্তিতে পড়েছিলাম।’

নিজের পরিচ্ছন্নতা বিষয়ে বিদ্যা বালান মনে করেন, স্ক্রিপ্টের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করতে হলেও শুটিংয়ের আগে ন্যূনতম যত্নশীলতা থাকা দরকার। তবে সব অভিজ্ঞতাই এমন অস্বস্তিকর ছিল না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি জানান, ‘পরিণীতা’ ছবির শুটিংয়ের সময় সঞ্জয় দত্তের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে ঠিক উল্টো অভিজ্ঞতা হয়েছিল তাঁর। বিদ্যার ভাষায়, ‘সঞ্জয় দত্ত নিজেই এসে বলেছিলেন, তিনি বেশ নার্ভাস। কীভাবে দৃশ্যটি করবেন, বুঝে উঠতে পারছেন না। আমি তো অবাক! এত বড় তারকা হয়েও এত বিনয়ী ব্যবহার।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঈদে সজল-সারিকা দম্পতির ‘পাঁচফোড়ন’

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

বিমসটেকের আমূল পরিবর্তনে ৩ শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ

ফুলপুরে ধান ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে ঠকানোর অভিযোগ, তদন্ত কমিটি

ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলন প্রতিনিধি দল, শোক বইয়ে স্বাক্ষর

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই ডিসি ইকবাল বরখাস্ত

৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে জড়ো হচ্ছেন ইডেন শিক্ষার্থীরা

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

মিমির মন খারাপ