মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ই-ক্যাবের ২৬ জুলাইয়ের নির্বাচন হাইকোর্টে স্থগিত

প্রতিবেদক
editor
জুলাই ২২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ২৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ জুলােই) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম খলিল উল্লাহ ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এর আগে ই-ক্যাবের আনোয়ার সাদাত নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন।

গত ২০ জুলাই ই ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। সে সময় এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন সংগঠনের সদস্য ও প্রার্থীরা। ২৬ জুলাই ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর একাধিক ই-ক্যাব সদস্য বলেন, ‘আমরা নির্বাচন চাই। আমাদের হয়ে সরকারের কাছে কথা বলুক নির্বাচিত প্রার্থীরা। আমাদের ই-কমাস খাতটি ধ্বংসের পথে। ব্যবসা তেমন একটা হচ্ছে না। নির্বাচন দ্রুত হয়ে গেলে সরকারের কাছে আমরা আমাদের বিভিন্ন দাবি তুলে ধরতে পারব।’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী।

সর্বশেষ - অন্যান্য