বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফারিণকে বাদ দিয়ে দেবের বিপরীতে নতুন মুখ

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : টালিউডে আসছে নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। সদ্য ছবির শুটিংয়ের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হবে ছবির শুটিং।

কিন্তু এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু, তা আর হচ্ছে না বলে খবর পাওয়া গেছে; বেছে নেওয়া হয়েছে নতুন নায়িকা।

এর আগে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের নায়িকা হবেন তাসনিয়া ফারিণ। কিন্তু নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালক অভিজিৎ সেন। অর্থাৎ, দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

গত বছর ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সে সময় তাসনিয়া ফারিণকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সৃষ্টি হয় ভারতে যাওয়ার ভিসা জটিলতা, ফলে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে যায় ফারিণের।

সর্বশেষ - অন্যান্য