বুধবার , ৫ জুন ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জীবনে সফল হওয়ার উপায় জানালেন পূজা চেরি

প্রতিবেদক
editor
জুন ৫, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নতুন প্রজন্মের সফল শোবিজ তারকাদের মধ্যে পূজা চেরি অন্যতম। খুব অল্প সময়ের মধ্যেই তিনি মডেলিং ও চলচ্চিত্রে কাজ করে সবার নজর কাড়েন। পূজার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। তিনি ঢালিউড সুপার স্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। যা অনেক অভিনেত্রীর জন্য স্বপ্নের মতো বিষয়।

শুধু তা-ই নয়, অনবদ্য অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এত অল্প সময়ে তার মতো সফল অভিনেত্রী দেশীয় শোবিজে খুব কম দেখা যায়। জীবনে সফল হতে হলে কতটা পথ পাড়ি দিতে হয় তা পূজা চেরি তা মর্মে মর্মে উপলদ্ধি করতে পারেন। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে আসতে তার অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে।

তাই তো আজ (৪ জুন) পূজা তার জীবনের উপলদ্ধির কথা জানিয়েছেন ফেসবুকে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। পূজার ইংরেজিতে দেওয়া এ স্ট্যাটাসের অর্থ হচ্ছে, জীবনে চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য তিনটি উপায় আছে- প্রথম উপায়টি হচ্ছে ‘দয়ালু হওয়া’। দ্বিতীয় উপায়টি হচ্ছে- ‘দয়ালু হওয়া’। তৃতীয় উপায়টিও হচ্ছে- ‘দয়ালু হওয়া’।

পূজা ফেসবুকে এ স্ট্যাটাস দেওয়ার পর ভক্ত-অনুরাগীরা তার প্রশংসা করছেন। তার এ স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন। এতে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। কয়েক মাস আগেই মা হারিয়েছেন পূজা। মা হারানোর ব্যথা এখনো ভুলতে পারেননি। এ মধ্যে তার অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সেইভাবে সিনেমাটি দর্শকগ্রহণ করেনি।

চিত্রনায়িকা পূজা চেরি ও আদর আজাদ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বরদা মিঠুন, নাদের চৌধুরী, শিবলু মৃধা প্রমুখ। এদিকে আদর আজাদ ও পূজা চেরিকে নিয়ে ‘নাকফুল’ নামের সিনেমা বানিয়েছেন আলোক হাসান। তবে সেন্সর বোর্ডে গিয়ে বদলে গেল সিনেমার নাম। ‘নাকফুলে কাব্য’ নামে সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোপার কোয়ার্টারে প্রতিপক্ষ কে হবে আর্জেন্টিনারের?

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই : ড. ইউনূস

পাকিস্তান হারিয়ে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের

বাজেট পাস হচ্ছে কাল, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ

তুরস্কে কারাবন্দি বিরোধী নেতাকে নিয়ে সংসদে মারামারি

ইডির তলব প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : ফখরুল