বুধবার , ১১ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ

প্রতিবেদক
editor
জুন ১১, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনই ভিড় করেন ভক্তরা। তবে আপাতত সেই ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলিউড বাদশাহ।

জানা গেছে, নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের স্বপ্নের এই বাড়ি। পুরো কাজটি দেখভাল করছেন তার স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান।

‘মান্নাত’-এর অন্দরসজ্জা ও অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দুই বছরব্যাপী এই সংস্কার কাজের জন্য খান পরিবার বর্তমানে উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে।

জানা গেছে, ওই আবাসনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য শাহরুখ ও গৌরী গুনছেন প্রায় ২৪ লাখ টাকা।

শুধু নিজেদের থাকার ব্যবস্থাই নয়, ‘মান্নাত’-এর পরিচারক ও গৃহকর্মীদের জন্যও বাড়তি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারা, যার মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকা। অর্থাৎ শুধু ভাড়ার পেছনেই মাসে প্রায় ২৫.৫ লাখ টাকা ব্যয় করছেন এই তারকা দম্পতি।

সূত্র জানিয়েছে, ‘মান্নাত’-এর সংস্কার কাজে বাড়ির ভিতরের সাজসজ্জার পাশাপাশি নতুন করে আরও দুটি তলা যুক্ত করা হবে। এই সংক্রান্ত অনুমতি গৌরী খান আগেই নিয়েছেন ২০২৪ সালে। এবার জোরকদমে শুরু হয়েছে কাজ।

শাহরুখ খান এবং তার পরিবারের নতুন এই সাময়িক ঠিকানা ঘিরেও ইতোমধ্যেই আগ্রহ বাড়ছে অনুরাগীদের মাঝে। ‘মান্নাত’ ফিরে পেতে অপেক্ষায় সবাই।

সর্বশেষ - অন্যান্য