শনিবার , ৭ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দীপিকার ভেল্কি, বড় চমক দেখিয়ে ৮০০ কোটির ছবিতে নায়িকা

প্রতিবেদক
editor
জুন ৭, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে যখন ভারতের সিনে দুনিয়ায় বিতর্ক তুঙ্গে, তখন দক্ষিণী ছবির ময়দানে একরকম ভেল্কিবাজি দেখিয়ে দিলেন এই বলি অভিনেত্রী।

‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে এবার নায়িকাকে। শুধু তাই নয়, থাকছে আরও চমক! কারণ, এবার দীপিকার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুন।

শনিবার নতুন এই সিনেমার একটি ভিডিও লুক প্রকাশ করে সান পিকচার্স। যেখানে দেখা যায় তলোয়ার হাতে, রণমূর্তি অবতারে- নীল আলোয় ভেসে ওঠা সেট, তার মধ্যে অস্ত্র হাতে এক অনন্য দীপিকা। ভিডিওতে দেখা যায়, স্ক্রিপ্ট শুনেই দীপিকা স্টুডিওতে লুক টেস্টে অংশ নিচ্ছেন—নকল ঘোড়ায় চড়ে, নানা অ্যাকশন মুভমেন্টে নিজেকে প্রস্তুত করছেন চরিত্রের জন্য।

এবার কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়ছেন দীপিকা!
অ্যাটলির এই উচ্চাকাঙ্ক্ষী, বড় বাজেটের প্রোজেক্টের নাম ‘AA22xA6’, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে দর্শকদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের খবর, অ্যাটলি নিজে হাজির হন দীপিকার বাড়িতে, চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই ছবিতে চূড়ান্ত হয় দীপিকার নাম। শোনা যাচ্ছে, ‘জওয়ান’ এর পরিচালক ‘AA22XA6’ সিনেমার জন্য রেখেছেন ৮০০ কোটি রুপির বড় বাজেট।

প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, দীপিকার চরিত্র ‘রানি বিজয়’-কে ঘিরে তৈরি হয়েছে কাহিনি। লেখা হয়েছে, “রানি বিজয়ের জন্য এগিয়ে যান। ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন—দ্য ফেসেস অফ AA22xA6।”

সর্বশেষ - অন্যান্য