মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাইবান্ধায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
editor
জুন ৩, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত দু’জন হলেন- ১৮ বছরের রাসেল মিয়া ও ১৫ বছরের জুঁই খাতুন।

রাসেল মিয়া ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। একই গ্রামের বাসিন্দা ছিলেন জুঁই খাতুন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কের পর রাসেল ও জুঁই বিয়ে করেন। বিয়ের পর তাদের জীবন ছিল সুখী এবং কোনো ধরনের ঝামেলা ছিল না। গত সোমবার (২ জুন) দুপুরে তারা একসঙ্গে পুকুরে গোসল করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে নিজেদের ঘরে চলে যান।

তবে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে দুজনের মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। রাসেলের মা রাশিদা বেগম ভোরে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখতে পান, রাসেল ও জুঁই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত