রবিবার , ১ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান

প্রতিবেদক
editor
জুন ১, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টি পারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প।

dhakapost

তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছেন। তিনি এই তরুণদের কাজ লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে চীনের ১০০ কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন, আদালতের অসন্তোষ

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ফরাসি লিগ ওয়ানে অপরাজিতই থাকলো পিএসজি

পাকিস্তানে ইন্টারনেট ধীরগতি, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বললেন ভিপিএন দায়ী!

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

বিপিএলের শেষভাগে আসছেন ওয়ার্নার

প্রভাস-দীপিকার ‘কাল্কি’ প্রথম দিনেই ২০০ কোটির পথে

বাংলাদেশে গ্যাজপ্রমের কার্যক্রমের ধারাবাহিকতা চায় রাশিয়া

খুললো পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদার

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা