বুধবার , ২৮ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস

প্রতিবেদক
editor
মে ২৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৯ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৩ বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ মামলায় তারেক রহমান আলাদা করে আপিল করেননি। তবে জুবাইদা রহমানের আপিলের সঙ্গে তারও খালাসের আবেদন করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, আজমল হোসেন খোকন, অ্যাডভোকেট এস এম মাহিদুল ইসলাম সজিব। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হাসান।

এর আগে গত ২৬ মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়। গত ১৪ মে বুধবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

গত ১৩ মে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান ।

রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন । তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা।

এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগ এর মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং তারিখের বাংলাদেশ গেজেটে প্রকাশিত) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ০১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো। এরপর চলতি বছরের ৬ মে দেশে ফিরেন জুবাইদা রহমান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: তরুণদের ভয়ডর নেই, নির্বাচনের প্রতিটি মুহূর্ত উৎসবমুখর করে রাখবে তারা

লিবিয়ায় সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৯

লিবিয়ায় সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৯

নতুন রূপে সাদিয়া আয়মান

ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিয়ে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান

নতুন বছরে বাংলাদেশের যত খেলা

জুলাই ঘোষণাপত্র : গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয়, সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও ১১ আসামি কারাগারে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কারা বসিয়েছে প্রাণঘাতী ল্যান্ডমাইন?