রবিবার , ২৫ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদক
editor
মে ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশজুড়ে প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়ন করছে ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। এরইমধ্যে প্রায় ১৮ হাজার বিদ্যালয়ে এই সংযোগ স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও দ্রুত সংযোগ কার্যক্রম শেষ করার লক্ষ্যে জোর তৎপরতা চলছে।

জানা গেছে, প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে সব বিদ্যালয়ে ইন্টারনেট পৌঁছে দিতে ঈদুল আজহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্তত তিন দিন আগে অবহিত করতে বলা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, অবশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ স্থাপনের কাজ চলছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। সংযোগ প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষায় এক নতুন যুগের সূচনা হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সহজে অনলাইন শিক্ষাসামগ্রী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হতে পারবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হৃদরোগ এখন দেশের অন্যতম স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুহারের প্রধান কারণ : স্বাস্থ্য সচিব

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রীর

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

এইচএসসি পরীক্ষা: অসদুপায়ে সহযোগিতা, প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার

রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তারা, গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প

চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা : শাকিব

আল-নাসরকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে আল-হিলাল

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা

দাম্পত্যে ব্যক্তিগত সম্মান কতটা জরুরি?