বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৫ ঘণ্টা সময় নেন শাড়ি পরতেই ক্যাট

প্রতিবেদক
editor
মে ২২, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্যাটরিনা কাইফ— যার সৌন্দর্যে ঘায়েল বলিউড। রূপের সঙ্গে নায়িকার নাচ, সেটা ‘চিকনি চামেলি’ হোক বা, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কালা চশমা’— বছরের পর বছর মানুষ মনে রেখেছেন।

নায়িকাদের বায়নাও কম নয়। তাদের সময়ানুবর্তিতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এবার যেমন ‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়োগ্রাফার বলেন, “খুবই মজার ঘটনা। এই গানের শুটিং যখন শুরু হল তখন ক্যটরিনার পরনে ছিল লাল লেহেঙ্গা। প্রথমদিনে ওই লেহঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মণীশ মলহোত্রর বিশেষ শাড়িটি পরছিলেন।”

বস্কো জানিয়েছেন, ‘কালা চশমা’ গানের জন্য তারা এমন নাচ তৈরি করেছিলেন যেখানে প্রচুর পায়ের কাজ ছিল। সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে নাচবেন ক্যাটরিনা। নৃত্যশিল্পী স্বীকার করেছেন প্রথম দিন লেহেঙ্গা পরে নাচের শুটিং করলেও পরের দিন ক্যাটেরিনা এক বিশেষ ধরনের শাড়ি পরেন, আর তাতেই নাচের ভঙ্গিগুলি আরও ভালোভাবে ফুটে ওঠে।

বস্কো বলেন, “ওই পোশাকটি সত্যিই উজ্জ্বল ছিল। নাচের ভঙ্গিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাছাড়া, ভারতীয় শাড়িকে এক নতুন আঙ্গিকে পরানো হয়েছিল।”

নৃত্যশিল্পী দাবি করেন, শেষ পর্যন্ত তার মনে হয়েছিল ৫ ঘণ্টার অপেক্ষা সার্থক হয়েছে। তার কথায়, “সবকিছু এমন অসাধারণ হলে একটু সবুর তো করতেই হয়। তারপর দেখা যায় ক্যাটরিনা কাইফের ম্যাজিক, সঙ্গে সিদ্ধার্থ।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে ভারতীয় মুসলিমরা

ইসি-ইউএনডিপির ‘ব্যালট প্রকল্পে’ অর্থ সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

সন্দ্বীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার : প্রধান উপদেষ্টা

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন, জুলাই অংশীদারদের এবি পার্টি

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

দিল্লিতে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়াল, উত্তর-পশ্চিম ভারতে রেড অ্যালার্ট