মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কঠোর নজরদারিতে এনআইডি সেবা

প্রতিবেদক
editor
মে ৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে কর্মকর্তাদের কঠোর নজরদারির আওতায় রাখছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডি সংশোধনে ১৫ দিন অন্তর অন্তর কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে সে প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।

মাঠ কর্মকর্তাদের দপ্তরে চার লাখের মতো এনআইডি আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর জুনের মধ্যেই সেগুলোর নিষ্পত্তি সম্পন্ন করতে চায় ইসি। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি (আবেদনের ধরণ) করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনিটরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিকমতো করছেন কেউ করছে না।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রু‌তি বাংলাদেশ-কুয়েতের

পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রীকে জিম্মি

হাসিনার পদত্যাগ: কী প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কে?

রাসিক কর্মকর্তাদের সাথে প্রশাসকের মতবিনিময়

অ্যাতলেটিকোর কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা নয়

আলু বীজ সরবরাহ নিয়ে বিএডিসিরাজশাহীর উপ-সহকারী পরিচালকেরবিরুদ্ধে চাষীদের অভিযোগ

ঋণমুক্ত, স্বনির্ভর চসিক গড়ার প্রত্যয়ে ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন