মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আরও চার মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ

প্রতিবেদক
editor
মে ৬, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে পুলিশের কাজে বাধা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা আরও চারটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। মামলার শুনানিকালে চিন্ময় দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।

তবে শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন একই আদালত। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় দাসকে পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া কোতোয়ালি থানার চারটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। মঙ্গলবার সকালে শুনানি শেষে চিন্ময় দাসকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয় ৫১ জন। এরমধ্যে আইনজীবী আলিফ হত্যার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে আড়াইশর আগেই অলআউট শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, গ্রেফতার ৯৫৬

হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি সংস্কারে ৯ দফা দাবি : প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চায় ইসি

দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স‌ম্মেলন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

আনার হত্যা তদন্তে কলকাতা থেকে ফিরে যা বললেন: ডিবি প্রধান

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা