বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দিল্লিতে ভয়াবহ আগুন

প্রতিবেদক
editor
মে ১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত দিল্লি হাট নামের ওই মার্কেটে স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির আইএনএর দিল্লি হাটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির ফায়ার সার্ভিস।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দিল্লি হাটের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, দিল্লি হাটের আগুনের ঘটনায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে।

এনডিটিভি বলছে, ভারতের গ্রামীণ বাজারের অনুকরণে দক্ষিণ দিল্লিতে ওই হাট স্থাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তের শত শত মানুষ সেখানে হস্তশিল্পের দোকান দিয়েছেন। বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের সেখানে দেওয়া দোকানে আগুন লেগেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দিল্লির ওই হাটে ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও রয়েছে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নারী দিবসে উপহার হোক বৈচিত্র্যময়

বর্তমান অবস্থা মেনে নিয়ে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

শহীদ পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে : নুর

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

‘ভয়ে’ শেখ হাসিনার পাশে ছিলেন নাসার কর্ণধার নজরুল!

অন্যরা কী দেবে তার ওপর নির্ভর করে আইএমএফের সহায়তা চাইবে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

রোহিঙ্গা প্রত্যাবাসন : জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাস

নারী টি-২০ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত