রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিবেদক
editor
এপ্রিল ২০, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তিন দিনের বিরতির পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে বসেছে।

বৈঠক শুরুতে সালাহউদ্দিন আহমদ বলেন, গতবারের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিষয়গুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে। আজকের আলোচনা পর বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে।

প্রথম পর্যায়ে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রণীত সুপারিশসমূহ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত পেয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রাণীকে গবেষণার জন্য বাইরে পাঠানো হবে না : প্রাণিসম্পদ উপদেষ্টা

পাঁচ বছরে ইসির নির্বাচনী মামলা ৭২০টি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ

আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি : আব্দুস সালাম

আমাদের সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী : সেনাপ্রধান

কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার ড্র

যার যতটুকু সাধ্য তা দিয়ে সহযোগিতা করি : সাফা কবির