শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাবেক নেতা দুর্জয় গ্রেফতার

প্রতিবেদক
editor
এপ্রিল ১৮, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান।

২০২৩ সালের ২১ অক্টোবর পর্যন্ত তিনি রাবি শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গ্রেফতারকৃত ছাত্রলীগের নেতা দুর্জয় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর পুত্র।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সহ-সভাপতিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।’

সর্বশেষ - অন্যান্য