শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

প্রতিবেদক
editor
এপ্রিল ১৮, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তারকাদের ক্ষেত্রে অভিনয়ই তাদের একমাত্র আয়ের উৎস নয়। প্রায় সকলেই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। ছবি প্রযোজনা ছাড়াও কেউ খোলেন রেস্তোরাঁ, কেউ পোশাক বা প্রসাধনী সংস্থা। তাদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি; যিনি অভিনয় ছাড়াও এক বিশেষ উদ্যোগে কোটিপতি হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এই বিশেষ উদ্যোগের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।প্রায় আট বছর আগে শিল্পাকে ডাকা হয়েছিল এক প্রসাধনী সংস্থার বিপণন-মুখ হিসেবে কাজ করার জন্য। কিন্তু এমনই দুর্ভাগ্য, অভিনেত্রীর পারিশ্রমিকটুকু দেওয়ার মতো ক্ষমতাও ছিল না সেই প্রতিষ্ঠানের।

শিল্পা বলেন, ‘ওরা আমার কাছে এসেছিল। আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের প্রস্তাব দেই অংশীদার হওয়ার।’

শিল্পার দাবি, বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন। গত আট বছরে ওই সংস্থা ‘ইউনিকর্ন’ (১০০ কোটি মূল্য) হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ১৬ লক্ষ শেয়ার। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে।

২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লক্ষ শেয়ার বিক্রি করে দেন। তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ রুপি। সূত্রের খবর, ২০২৫ সালের ১৭ এপ্রিল ওই সংস্থাটির শেয়ারের বাজারমূল্য ২৩৬ রুপি। এখনও শিল্পা ওই সংস্থার ২.৩ লক্ষ শেয়ারের মালিক। সেই হিসেবে ওই সংস্থায় অভিনেত্রীর বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লক্ষ কোটি রুপি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বিকেলে বৈঠক প্রধান উপদেষ্টার

মানুষের তৈরি আইন নয়, আল্লাহর আইন  প্রতিষ্ঠা হলেই কল্যাণ: অধ্যাপক মুজিবুর

সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ বিকেলে

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

তিনবারের প্রধানমন্ত্রী হয়েও সাদাসিধে জীবনযাপন করতেন খালেদা জিয়া

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

বাইডেন নাকি ট্রাম্প, কার আমলে ভালো ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি

জাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন

শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা

ভারতে মসজিদ ইস্যুতে ৩ মুসলিমকে হত্যা, বন্ধ স্কুল-ইন্টারনেট সেবা