বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু

প্রতিবেদক
editor
এপ্রিল ১৭, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলনের কর্মী রিফাত হোসেন।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা এই বৈঠকের পর জানানো হবে।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সারা দেশে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করেন তারা।

ভিডিও বার্তায়, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালে কর্মসূচি স্থগিত থাকবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র উপদেষ্টার

ড. ইউনূসের জাপান সফরে হবে ৭‌টি সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করার সুযোগ: প্রধানমন্ত্রী

সারা দেশের সাংবাদিকদের চিকিৎসায় হাসপাতাল তৈরি করা হবে : আব্দুল্লাহ

সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, রুমিন-নীরবসহ বহিষ্কার ৮

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া