মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হঠাৎ বিসিবিতে দুদকের হানা

প্রতিবেদক
editor
এপ্রিল ১৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিরপুরে বিসিবির কার্যালয়ে দুদকের ঢাকা কার্যালয় থেকে তিন সদস্যের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।

পরে এক প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘দুদকের প্রধান কার্যালয়ের থেকে আমরা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট লীগের বাছাইপ্রক্রিয়ায় দুর্নীতি। অবৈধ অর্থসহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকে মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে আজকে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তার মধ্যে ছিল থার্ড ডিভিশন কোয়ালিফায়িং এর বিষয়ে ২০২৩ সালের টিম সিলেকশন নিয়ে। বিগত বছরগুলোতে কিভাবে হয়েছে সেটা আমরা এখানে এসে দেখেছি। তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লাখ টাকা। তখন এখানে দুইটা অথবা তিনটা দল আবেদন করত। তা থেকেই তারা বাছাই করত দুইটা দল বা একটা দল। এবার ফি যখন এক লাখ টাকা করে দিল তখন ৬০ টা দল আবেদন করেছে। আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি। এই জিনিসগুলো আমরা এখন যাচাই-বাছাই করব।’

দুদকের এই কর্মকর্তা বলেন, আরও একটা ব্যাপার ছিল যে টিকিট বিক্রির বিষয়টি। বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসার পর্যন্ত জানেন যে…. বিসিবির অন্যান্য এর থেকে টিকিট সেলিং এর একটা ইনকাম আছে। সেখানে দেখা গেছে যে গত ৮ আসরে ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এবার যখন বিসিবি নিজেরা টিকিট বিক্রি করল এবার এগারোতম আসরে তখন দেখা গেল যে আয় ১৩ কোটি টাকা প্রায়।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

জেলখানায় আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর

নায়িকা হলেও কাপড়ের লাইভ করবেন নীলা

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা

তুমি কি প্রেগন্যান্ট? মাঝরাতে অভিনেত্রীকে অশ্লীল মেসেজ অভিনেতা জিতুর

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক সেমিনার

রাজশাহীতে ৮ অপহরণকারী গ্রেফতার, অপহৃত যুবক উদ্ধার

বাংলাদেশি অনুপ্রবেশই পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু হয়ে উঠছে?