রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রথমবারের মতো দেশের ৫ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
editor
এপ্রিল ১৩, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরিক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। এ বছরই প্রথম দেশের ৫ টি বিভাগে রাবির ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত এক শিফটে বাণিজ্য বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অংশ নিয়েছে ৪২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়াই করছে ৭৬ জন শিক্ষার্থী।

রাবি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সিয়াম উদ্দিন বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতবছর আমরা যেমন ভীড় দেখেছিলাম, এইবার তেমন ভীড় নেই।পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানির ব্যাবস্থা করা হয়েছে। যার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

অভিভাবক মোছা: হালিমা খাতুন বলেন, আগে তীব্র যানজট ও অতিরিক্ত সমাগমের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পৌছাতে পারতো না। কিন্তু এবার ৫টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার ফলে চাপ অনেকটাই কমেছে। রাজশাহীতেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা উচিত।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের পরীক্ষা রংপুর বিশ্ববিদ্যালয় ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্যা মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, খুলনা বিভাগের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - অন্যান্য