মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী ২ বাস ৩ কর্মী নিহত, আহত ৫০

প্রতিবেদক
editor
এপ্রিল ৮, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)।

নিহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। আহত ৫০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি বাসে চড়ে জামায়াতের নেতাকর্মীরা সফরে যাচ্ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকটিকে পেছনে থাকা আরো একটি বাস ধাক্কা দেয়।

এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এসময় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শিক্ষা সফরের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের নেতাকর্মীরা দুটি বাসে করে রওনা দেন। সফরের উদ্দেশ্য ছিল বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন জামায়াত নেতার কবর জিয়ারত।

পথে রাজশাহীতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। অপর বাস ও ট্রাকের মধ্যে সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।

রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার গণমাধ্যমকে বলেন, ওই দুটি বাসে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। জামায়াত নেতা মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের জন্য তারা পিরোজপুর যাচ্ছিলেন।

কিন্তু বাস দুটি রাজশাহীতে পৌঁছলে দুর্ঘটনায় জামায়াতের তিনজন কর্মী মারা যান। গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং রামেক হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া নিহতদের লাশ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত