মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলাম

প্রতিবেদক
editor
মার্চ ২৫, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নজরুল ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে গত ৬ জানুয়ারি যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের এ কর্মকর্তা ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন।

১৯৯৫ সালে তিনি জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত হন এবং প্রায় তিন বছর সে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া, তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়; সচিবের একান্ত সচিব পদে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখেন। এছাড়া তিনি বিল গেটস ফাউন্ডেশনের একটি প্রকল্পে ‘প্রকল্প সমন্বয়কারী’ পদে লিয়েনে দায়িত্ব পালন করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি পান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

ভিজিডি-ভিজিবিসহ বিভিন্ন কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা, আহত-৫

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরে বাধা নেই

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

আরও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে : নৌপরিবহন উপদেষ্টা