সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ছাত্র আন্দোলনে দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী রুবেল তিন দিনের রিমান্ডে

প্রতিবেদক
editor
মার্চ ২৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় সোমবার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত পরিদর্শক জানান, মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল তদন্ত করছেন সাকিব আনজুম হত্যা মামলাটি। আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তিনি। সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে যুবলীগ কর্মী রুবেল গ্রেফতার হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর তাকে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি রুবেল।

সর্বশেষ - অন্যান্য