বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঘুস গ্রহণের মামলায় তারেকসহ সব আসামি খালাস

প্রতিবেদক
editor
মার্চ ২০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণ করা হয়। এতে এক-এগারোর সময় বাদী হয়ে মামলা করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা। এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই, এমনটা জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।

সর্বশেষ - অন্যান্য