বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট, হিট এক কোটি ২৩ লাখ

প্রতিবেদক
editor
মার্চ ১৯, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এক কোটি ২৩ লাখ বার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারা দেশে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের।

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র বুধবার (১৯ মার্চ) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি। জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

সর্বশেষ - অন্যান্য