শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তানোরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রতিবেদক
editor
মার্চ ১৫, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

হাবিবুর রহমানের বিরুদ্ধে শুক্রবার রাতে তানোর থানায় মামলা করেছেন তার ছেলে। গত বুধবার হাবিবুর রহমান তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হয়ে যান হাবিবুরের নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০ টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার ছেলের বউকে নিজের ঘরে ডাকেন। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এ সময় আশপাশের মানুষও ঘটনা জেনে যান এবং হাবিবুরের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ যায়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার হাবিবুর রহমান জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন।

তারপর কথা বলার একপর্যায়ে তার হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলে দাবি করেছেন। ওসি জানান, তার ছেলের স্ত্রীর দাবি যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য