বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হলে কী আসে-যায়: কাদের

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঈদযাত্রায় যানজটের ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা ক্ষোভই ঝেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বলেছেন, একদিন একটু সমস্যা হোক না, হোক। বাড়ি যাবে আনন্দ করে (ঈদযাত্রীরা), সেখানে একদিন না হয় একটু কষ্ট হলোই, তাতে কী এমন আসে-যায়?

যানজট ও দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, তা নিয়ে গণমাধ্যমে কোনো প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকেই অপকর্ম করেন বলেও অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়কপথে ঈদযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নিয়ে সভায় তিনি এসব কথা বলেন।

গত ঈদুল ফিতরে একদিনই সড়কে ভোগান্তি হয়েছিল। সেটি ছিল পোশাকশ্রমিকদের ছুটির দিন। ঈদে সড়কে ভোগান্তি এড়াতে ধাপে ধাপে পোশাকশ্রমিকদের ছুটি দেওয়ার কথা বলা হলেও মালিকপক্ষ তা মানছেন না। এসব বিষয়ে সাংবাদিকরা সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক কারখানা ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যায়।

তখন যানজট বাড়ে। ঈদযাত্রায় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। রাজধানীর হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস। তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কীসের খুঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটিতে ঈদের সময় খুঁড়াখুঁড়ির কাজ কঠোরভাবে বন্ধ রাখতে হবে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি নতুন করে কোথাও কোনো খোঁড়াখুড়ি করে ঈদযাত্রায় যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ঢাকার বাস টার্মিনালগুলোর বাইরে যেন কোনো বাস দাঁড়িয়ে থাকতে না পারে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে, সে বিষয়েও সবাইকে তৎপর থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ৫০ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছে যায়, কিন্তু ফ্লাইওভারে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়। এটি কেন হচ্ছে… সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা নেন।

ওবায়দুল কাদের বলেন, হেলমেট ছাড়া সিএনজি স্টেশনে কেউ যেন তেল নিতে না পারে, আমি মন্ত্রীর লোক, এমপির লোক… এসব বলে কেউ যেন ছাড় না পায়। ঢাকা শহরে লক্কড়-ঝক্কড় বাস দেখতে ভালো লাগে না। ফিটনেসবিহীন কোনো বাস যেন চলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে : ট্রাম্প

সেনা মোতায়ন : ট্রাম্পের বিরুদ্ধে মামলা ইলিনয়েস অঙ্গরাজ্যের

ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে : ফখরু‌ল

পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে: ইরান

নিখোঁজের পর খাল থেকে উদ্ধার শীতলের মরদেহ

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক

গণসংযোগ কর্মসূচি স্থগিত করে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন নেতাকর্মীরা

গাবতলীতে যাত্রী বেশি হলেই ‘বাড়তি ভাড়া আদায়’

রাশিয়ার ভেতরে হামলায় মার্কিন রকেট ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন