বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অবসর ঘোষণার পরদিন মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ২০ বছরেরও বেশি সময়। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখে ফেলেছিলেন মুশফিকুর রহিম। এবারে নিজের ক্যারিয়ারেও শেষের শুরু। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও সরে গেলেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ারের শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার। এদিকে, চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর।

মুশফিক চলতি আসরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। আজ (বৃহস্পতিবার) তার দলের খেলা শুরুর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ হতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।

সর্বশেষ - অন্যান্য