মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এ বছর প্রবৃদ্ধি বেশি হবে না : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ বছর প্রবৃদ্ধি (গ্রোথ) বেশি হবে না, আগেই বলে দিলাম। তবে ঘাবড়ে যাবেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এক বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভাত-ডালের অভাব হবে না। জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যবস্থা সরকার করেছে। খাদের কিনারা থেকে ফিরে এসেছে দেশ। অর্থ উপদেষ্টা বলেন, আমরা অনেক সংস্কারের উদ্যোগ নিলেও খুব বেশি সংস্কার করে যেতে পারব না। তবে আমরা কিছু ফুটপ্রিন্ট রেখে যাব। বিশেষ করে এনবিআরের নীতিগত ও প্রশাসনিক পৃথকীকরণ করা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সময় দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে চলে যেতে হবে। ফলে এত বেশি সংস্কার করা যাবে না। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতির বর্তমান সমস্যাগুলো উত্তরাধিকারসূত্রে পাওয়া। তবে কিছুটা স্থিতিশীলতা এসেছে, যদিও অনেক কিছু দৃশ্যমান নয়।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা কর দিতে চান না। তাহলে কর বাড়াব কোথায়? গত সরকারের সময় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে কর ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদের মতো এত দ্রুত পৃথিবীর কোথাও ধনী হওয়া যায় না।

সর্বশেষ - অন্যান্য