সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্ঘটনা দেখতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের উপকণ্ঠে বাইতুল আমান এলাকায় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী লোকাল ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যায়নি এবং তার নাম পরিচয় জানা যায়নি। শান্ত পাট্টাদার নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, সকালে তিনি ওই যুবককে রেললাইনের ওপর বসে থাকতে দেখে তাকে সেখানে না বসে পাশের দোকানে এসে বসতে বলেন।

তাতেও তিনি কর্ণপাত করেনি। এরপর ট্রেন চলে আসার পর কেউ আর তাকে সেখান থেকে তুলে আনারও সময় পায়নি। স্বাভাবিক গতিতে ট্রেন চলে যাওয়ার পরে রেললাইনের ওপর তার শরীরের বিচ্ছিন্ন অংশগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী আফিফ আল আবির (২০) ঘটনাটি দেখতে গিয়ে ট্রেনের দরজায় হাতল দিয়ে মুখ বাড়িয়ে উঁকি দেয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান। তার এক হাত ভেঙে গেছে এবং অন্যান্য স্থানে গুরুতর আঘাত লেগেছে। আহত আফিফকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। তিনি বলেন, যুবকের পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অন্যান্য