সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘স্বার্থবাদী’ বলে কটাক্ষ রাশমিকাকে

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনও সিনেমার কারণে কখনও আবার তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। আবারও বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন।

সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। রশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।’

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। যার কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

রাশমিকাকে কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’ আরেকজনের ভাষ্য, ‘কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।’ রশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি।

সর্বশেষ - অন্যান্য