বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিশুদের জন্য ইনস্টাগ্রামের নতুন ফিচার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অপ্রাপ্ত বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে প্ল্যাটফর্মটি নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে। সম্প্রতি টেক জায়ান্টটি ভারতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট আনার ঘোষণা দিয়েছে। এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে তাদের সন্তানরা নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। এই ফিচার ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টের সুবিধা

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার জন্য কিছু সুবিধা দেবে। যা বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করতে বাধা দেবে। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলোর জন্য ইনস্টাগ্রাম কেবল তাদের অনুসরণ করা বা ইতিপূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করবে।

কিশোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। অপ্রাপ্ত বয়সীরা এখন অ্যাপে ৬০ মিনিট ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলোতে পাঠানো হবে। অতিরিক্তভাবে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কিশোর অ্যাকাউন্টগুলোর জন্য স্লিপ মোড এনাবল করা যাবে।
অভিভাবকরা নজরদারি করতে পারবেন

টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনো কিশোর তাদের অ্যাকাউন্টের কোনো সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য অভিভাবকদের সুপারভিশন নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর চীন সফর থেকে কী পেল বাংলাদেশ?

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

যুবকের আপত্তিকর কাণ্ড, মারতে গেলেন শ্রাবন্তী

অভিনয় ছাড়তে প্রস্তুত ছিলেন দীপিকা!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে: প্রধান উপদেষ্টা

ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দ্বন্দ্ব রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১০

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

রাজশাহীতে নামের মিলে জেল খাটলেন কলেজছাত্র, বিদেশে আসল আসামি

মিথ্যা বলেছিলেন টিউলিপ, তদন্ত শুরু করেছে এনবিআর