বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী জাতীয় গন্থগার দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক অফিয়া আখতার। পরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। আমার সামনে যারা বসে আছেন তারা প্রথম শ্রেণির নাগরিক। আমরা তাদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে সেবা দিতে চাই। আমি যখন প্রথম শ্রেণির সেবা দিব তখন আমার মর্যাদা আপনা-আপনি প্রথম শ্রেণির হয়ে যাবে। রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক। উল্লেখ্য গ্রন্থাগার দিবস ২০১৮ সাল থেকে উদ্যাপিত হয়। দেশে এখন মোট সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা ৭১টি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মানে ঋতুপর্ণা

বেগম রোকেয়ার সংগ্রামের যাত্রাপথ ধরেই আমরা আজকের পর্যায়ে উপনীত হয়েছি: বিভাগীয় কমিশনার

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

শয্যা সংকট: হাসপাতালের বারান্দায় দুই নারীর সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিতে পারেন ট্রাম্প

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেফতার

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

খাবার খাওয়ার সময় পানি খেলে কী হয়?

আ. লীগ ৭১-এর ইতিহাস পকেটেস্থ করতে চেয়েছে : সামান্তা শারমিন