সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে জড়ো হচ্ছেন ইডেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হল ছেড়ে মূল সড়কে নেমে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। কলেজ প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের উদ্দেশ্যেও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড় ও ইডেন মহিলা কলেজ এলাকায় এই চিত্র দেখা গেছে।

ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি। তবে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইডেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করতেও দেখা গেছে। তবে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না তাদের।

শারমিন আক্তার নামক এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের ক্যাম্পাসের সামনে পর্যন্ত চলে এসেছে। এরকম দুঃসাহস তারা কেন দেখাবে? কেন তারা আমাদের ভাইদের মারধর করবে? আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য নীলক্ষেত মোড়ে যাবে। কেউ বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে।

আইরিন সুলতানা নামক আরেক শিক্ষার্থী বলেন, একটা যৌক্তিক আন্দোলনে কেন হামলা হবে? আমরা এর জবাব চাই। যতোক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের বিচার না করা হবে, ইডেন কলেজের মেয়েরা হলে ফিরে যাবে না। আমাদের সাথে বদরুন্নেসার মেয়েরাও আছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

দাতা সংস্থার ঋণ পেতে সরকার মরিয়া নয় : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

মুখ দেখে শরীরের সমস্যা বোঝার উপায়

রাবিতে রাজশাহী কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদমুক্ত হয়নি : শিবির সভাপতি

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় বার্সেলোনার

রাজশাহী-৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়কে শুয়ে বিক্ষোভ

লওতারোর গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

খাওয়ার পরই পেটে ব্যথা কঠিন রোগের লক্ষণ নয় তো?