শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নোমানের হ্যাটট্রিকে পাকিস্তানের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ৩৮ রানেই ৭ উইকেট দফারফা হয়ে গিয়েছিল মুলতান টেস্টের শুরুতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের। নোমান আলীর হ্যাটট্রিকে তখন শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৫৩ রানে অলআউট হওয়ার রেকর্ডকেও। তবে সেই শঙ্কা শেষ পর্যন্ত উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের শেষের লড়াই। গুদাকেশ মতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানদের লড়াইয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ১৬৩ রানে।

এদিন অবশ্য দলীয় ৯৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭.৪ ওভারের মাথায় ১ উইকেট বাকি থাকায়; পরে ক্রমান্বয়ে শেষ উইকেটের জন্য খেলার সময় বাড়িয়েছে আম্পায়াররা। সেই সুযোগ কাজে লাগিয়ে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজও। পরে ৪১.১ ওভারে এসে অলআউট হয় দলটি। তখন লাঞ্চের বিরতি দেয় আম্পায়াররা।

এদিন ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যের কারিগর পাকিস্তানের স্পিনার নোমান আলী। একাই তুলেছেন ৬ উইকেট। অন্যদিকে শেষদিকে পাকিস্তানকে ভোগানো মতি ৫৫, রোচ ২৫ ও ওয়ারিকান অপরাজিত ছিলেন ৩৬ রানে।

তার আগে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন নোমান। ইনিংসের ১২তম ওভারে বল হাতে এসে পরপর তিন বলে নোমান সাজঘরে ফেরান ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রেভেস, টেভিন ইমলাস ও কেভিন সিনক্লিয়ারকে। আর তাতেই প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচটিই ছিল পেসারদের। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনার হিসেবে নোমানের এটি তৃতীয় হ্যাটট্রিক।

সর্বশেষ - অন্যান্য