বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শেষ থেকেই শুরু হয় নতুন কিছু : অপু

প্রতিবেদক
editor
জানুয়ারি ২, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই কাজ করছেন মডেলিংয়ে। যুক্ত রয়েছেন ব্যবসায়। এতো ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবার বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু’।

ওই ছবিগুলোতে দেখা যায়, অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।

ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ বলছেন, দিন দিন পুরোনো লুকে ফিরছেন অপু।

সর্বশেষ - অন্যান্য