নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর ১৫ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে দড়িখরবোনা মধ্যপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার সকালের দিকে নগরীর ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও শাহমখদুম থানা যুবদলের সাবেক সদস্য নাদিম আব্দুল্লাহ্র সৌজন্যে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আমরা ১৫ নং ওয়ার্ড বিএনপি, যুবদল নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি শৃঙ্খলা সমাজ ব্যবস্থাপনা ও বৈষম্য বিরোধী রাষ্ট্রগঠনে আমরা বদ্ধ পরিকর। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ও সমাজকে মাদক অস্ত্র দিয়ে মানুষকে জিম্মি করে বাকশাল কায়েম করেছিল। আমরা সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন, উপশহর নিউমার্কেট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক যুবদল নেতা আশরাফুল ইসলাম সাহেব, রাজশাহী জেলা তারেক রহমান সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, নয়ন, রিমন, শিমুল, আরিফ, হাসিব, জিতু, আনু, কাঞ্চন, সাদ্দাম, সাগর, সোহগ, সাদু, আলাকসা, আজিজুল, রুবেল সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।


















